ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০:৪০ মিনিটে ঢাকা কলেজের সামনে ফের সংঘর্ষে জড়ান ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শুরুতে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা ঢাকা কলেজের মূল ফটকে ইট পাটকেল নিক্ষেপ করলে কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকার পরিস্থিতি। বর্তমানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।